এগারতম চমক

1. Page

এগারতম চমক

”সুন্নাতের সিঁড়ি ও ”বেদ্’আতের মহৌষধ”


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ ) 

নিশ্চয় তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন । তোমাদের যা কিছু বিপর্যস্ত করে তা তাঁর জন্য কষ্টদায়ক । তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অতীব দয়ালু ,পরম করুনাময়। (সূরা তাওবা ১২৮)

এই আয়াতের প্রথম অবস্থান হল তা সুন্নাতের রাস্তা আর দ্বিতীয় অবস্থান সুন্নাতের সিঁড়ি। 

                      (فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ )

“তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলেন আল্লাহই আমার জন্য যথেষ্ঠ তিনি ছাড়া আর কোন ইলাহ নেই , তারই উপর আমি তাওয়াক্কুল করলাম ।তিনিই মহান আরশের প্রভু।” (সূরা তাওবা ১২৯)

(قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ )

“আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালবাস তাহলে আমার অনুসরন কর , আল্লাহ তোমাদের ভালবাসবেন । ” ( সূরা আল ইমরান ৩১)

এই মহান দুটি আয়াতের শত গুরুত্ব পূর্ণ পয়েন্ট থেকে এগারটি পয়েন্ট সংক্ষেপে বর্ননা করা হবে ।