পঞ্চম পয়েন্ট
NAVIGATION
7. Page
পঞ্চম পয়েন্ট:নিশ্চয় এই মহান আয়াতটি অকাট্যভাবে সুন্নাতের অনুসরনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ঘোষনা করেছে :
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ ْ
হে নবী বলেদিন তোমরা যদি আল্লাহকে ভালবাস তাহলে আমার আনুগত্য কর। (সূরা ইমরান ৩১)
হ্যাঁ, এই আয়াতটি সবচেয়ে শক্তিশালী সঠিক কিয়াস যা কিয়াসে ইসতেসনায়ী এর প্রকার যার বর্ণনা নিম্নে আছে। যেমন :
মান্তিক তথা যুক্তিবিদ্যা শাস্ত্রে কিয়াসে ইসতিসনায়ী এর উদাহরণ হিসাবে বলা হয় ” যদি সূর্য উদয়মান থাকে তাহলে দিনের অস্তিত্ব বিদ্যমান । ” আর ইতিবাচক ফলাফলের উদাহরণ স্বরূপ বলা হয়
”সূর্য যেহেতু উদয়মান তাহলে তার পরিণতি হল দিবসের অস্তিত্ব।”
আর নেতিবাচক ফলাফলের উদাহরণ স্বরূপ বলাহয় ” যেহেতু দিবসের উপস্থিতি নেই সুতরাং সূর্য উদয়মান নয়। ”
এই নেতিবাচক ও ইতিবাচক ফলাফল মান্তিক শাস্ত্রের (যুক্তিবিদ্যা) অকাট্য বিষয় । ঠিক এই বিষয় টি আলোচ্য আয়াত বলছে।
“ তোমরা যদি আল্লাহ কে ভালবাস তাহলে তোমাদের উপর অবশ্য কর্তব্য হল আল্লাহর হাবীবের আনুগত্য করা । আর যদি তোমরা তাঁর আনুগত্য না কর তাহলে তার অর্থ হল তোমরা আল্লাহকে ভালবাসনা। যদি তোমাদের নিকট আল্লাহর ভালবাসা বিদ্যমান থাকে তাহলে এই ভালবাসা আল্লাহর হাবীবের আলোকিত সুন্নাতের অনুসরনের জন্ম দিবে। ”
একথা ঠিক, যে আল্লাহর উপর ঈমান রাখে তাহলে অবশ্যই সে তাঁর আনুগত্য করবে। আর এতে কোন সন্দেহ নেই যে, আনুগত্যের পথ সমূহের মধ্যে সবচেয়ে কাঙ্খিত,শক্তিশালী ও সংক্ষিপ্ত পথ হল সেই পথ যে পথ আল্লাহর হাবীব (সাঃ) দেখিয়েছেন।
8. Page
হ্যাঁ, নিশ্চয় মহা সৌন্দর্যের আঁধার যিনি এই বিশ্ব জগতকে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করেছেন। তিনি অবশ্যই এই নিয়ামতের বিনিময়ে বুদ্ধিমান ও সচেতন লোকের পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রকাশ চাইবেন ।
নিশ্চয় মর্যাদাবান ক্ষমতাবান আল্লাহ যিনি এই বিশ্বজগতকে তাঁর কারিগরি শিল্পের অলৌকিকত্বে সৌন্দর্য মন্ডিত করেছেন । এতে কোন সন্দেহ নেই যে, বুদ্ধিমান ও সচেতন লোকদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তিকে নির্বাচন করবেন নিজের জন্য অনুবাদক ও কথক হিসাবে এবং তাঁর বান্দাদের জন্য ইমাম ও প্রচারক হিসাবে।
নিশ্চয় এই পরিপূর্ণ সৌন্দর্যের আঁধার যিনি এই বিশ্বজগতকে তাঁর সীমাহীন সৌন্দর্য ও পরিপূর্ণতার ঝলকের বাহ্যিক প্রকাশ করেছেন। তিনি নি:সন্দেহে স্বত:স্ফুর্তভাবে দাসত্বের সবচেয়ে উত্তম অবস্থা প্রদান করবেন তার জন্য যে পূর্ণাঙ্গ ও চমকপ্রদ মানদন্ড ও পরিধি যা তিনি ভালবাসেন এবং তাঁর সৌন্দর্য পূর্ণাঙ্গতা ও নামের বহি:প্রকাশ পছন্দ করেন । তিনি অচিরেই তাঁর অবস্থাকে অন্যদের জন্য আদর্শ হিসাবে অনুকরনীয় করবেন । তিনি অচিরেই সবাইকে তাঁর অনুসরনের জন্য উৎসাহিত ও উদ্বুদ্ধ করবেন। শেষ পর্যন্ত তাঁর উত্তম ও সুন্দর অবস্থা অন্যরে উপর প্রতিফলিত হবে।
মূলকাথা : আল্লাহর ভালবাসা আলোকিত সুন্নাতের অনুসরণ কে আবশ্যক করে। সুতরাং সুসংবাদ তার জন্য যার কাজ আলোকিত সুন্নাতের অনুসরণে ভরপুর। আর ধিক্কার তার জন্য যে, আলোকিত সুন্নাতের মর্যাদা দেয়না এবং বেদাআতে নিমজ্জিত হয়।


