তৃতীয় পয়েন্ট:
NAVIGATION
3. Page
হ্যাঁ অবশ্যই ইমাম আর রব্বানী আলফেছানী রঃ সত্য বলেছেন , যে আলোকিত সুন্নাতের অনুসরণকে মৌলিক ভিত্তি হিসাবে গ্রহণ করেছে সে আল্লাহর প্রিয়দের মধ্যে মাহবুবের মাকাম লাভ করবে।
তৃতীয় পয়েন্ট: এই অধম সাঈদ যখন চেষ্টা করছিল পূর্বের সাঈদ এর অবস্থা থেকে বের হতে । তখন তার অন্তর ও বুদ্ধি নফসে আম্মারার ঔদ্ধত্য ও তার মুরশিদের অনুপস্থিতির কারনে সত্য উদঘাটনে কিংকর্তব্য বিমূড় ও ভয়ংকর ঝড় ঝাপটার মধ্যে পতিত হয়। এই দুটি ( অন্তর ও বুদ্ধি) একবার আসমান থেকে জমিনে নামতেছিল আরেকবার জমিন থেকে আসমানে উঠতেছিল । এভাবেই তাদের উঠা নামা হছ্ছিল । তখনই দেখতেপেল আলোকিত সুন্নাতের বিষয় এমনকি সামান্য শিষ্টাচারের অনুসরণ যেন জাহাজের দিক নির্দেশক কম্পাসের মত এবং ভয়ংকর অন্ধকার রাত্রে পথ পদর্শকের মত ।
আর যখন আমার অন্তরকে দেখলাম ঐ রূহানী সফরে খুব কাঠিন্যতার মাধ্যে নিমজ্জিত এবং অসংখ্য ভারী বোঝা তার কাঁধে পতিত তখনই আলোকিত সুন্নাতের শিক্ষা অনুসরণ করলাম যেটা ঐ অবস্থার সাথে সম্পৃক্ত । তখন খুব হালকা ও প্রশান্তি অনুভব করলাম যেন আমার সমস্ত বোঝা উঠিয়ে নিয়েছে ও আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে । আমি সুন্নাতের নিকট আত্বসমর্পন করার মাধ্যমে আমর অন্তরের বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় , ওয়সওয়াসা ও দঃশ্চিন্তা যেমন - হায় এই ধরনের কাজ কি সত্য? এর মাধ্যে কি কোন উপকার রয়েছে ? এগুলো থেকে মুক্তি পাচ্ছিলাম ।
আর যখনই সুন্নাতের অনুসরণ ছেড়ে দিলাম তখনই সংকীর্ণতা ও কাঠিন্নতা অনুভব করলাম । আমার সামনে অসংখ্য পথ দেখতে পেলাম যার প্রবেশ ও বের হওয়ার পথ অজানা। জানাযায়নি কোথায় তা শেষ হয়েছে।
আমি অনুভব করলাম বোঝা খুব ভারী । আমি লক্ষ অর্জনে অক্ষম । আমার দৃষ্টি সংকীর্ণ আর রাস্তা অন্ধকারচ্ছন্ন।
আর যখনই আবার সুন্নাতের অনুসরণ শুরু করলাম তখন এমন অবস্থা অনুভব করলাম যেন রাস্তা আলোকিত নিরাপদ হয়েগেল । বোঝা হালকা হয়েগেল । সংকীর্ণতা দূর হয়েগেল। তখন আমি ইমাম রাব্বানী যে চাক্ষুষ দেখেছেন তা সত্যায়ন করলাম ।


